আমরা চাই আপনি প্রতিটি কেনাকাটায় সন্তুষ্ট থাকুন। তবে কোনো সমস্যা হলে নিচের নিয়মে রিটার্ন ও রিফান্ড করা হয়।
ডেলিভারির সময় পণ্য চেক করুন
- ডেলিভারি প্রতিনিধির সামনে পার্সেল খুলে পণ্য দেখে নিন।
- ভুল, ভাঙা বা ত্রুটিপূর্ণ হলে সাথে সাথে ফেরত দিন — এক্ষেত্রে আপনাকে কোনো টাকা দিতে হবে না।
- পছন্দ না হলে বা মত বদলালে ডেলিভারি প্রতিনিধির সামনেই পণ্য ফেরত দিয়ে শুধু ডেলিভারি চার্জ পরিশোধ করুন।
পরে সমস্যা ধরা পড়লে
- পণ্য হাতে পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে ফোন বা WhatsApp-এ (01748519058) জানাতে হবে।
- সমস্যার পরিষ্কার ছবি বা ভিডিও পাঠাতে হবে। পার্সেল খোলার সময়ের আনবক্সিং ভিডিও থাকলে দ্রুত সমাধান করা যায়।
- পণ্যটি অব্যবহৃত, অক্ষত এবং আসল প্যাকেট ও সব অংশসহ থাকতে হবে।
- ডেলিভারি প্রতিনিধি চলে যাওয়ার পর শুধুমাত্র "পছন্দ হয়নি" কারণে রিটার্ন গ্রহণযোগ্য নয়।
যেসব ক্ষেত্রে রিটার্ন প্রযোজ্য নয়
- ব্যবহৃত, ধোয়া বা গ্রাহকের কারণে ক্ষতিগ্রস্ত পণ্য
- প্যাকেট বা সিল খোলা হলে স্বাস্থ্য ও ব্যক্তিগত ব্যবহারের পণ্য
- নির্ধারিত সময়ের পর জানানো অভিযোগ
রিফান্ড
- ফেরত আসা পণ্য যাচাইয়ের পর পণ্য বদলে দেওয়া হবে, অথবা আপনার পছন্দে টাকা ফেরত দেওয়া হবে।
- টাকা ফেরত দেওয়া হয় বিকাশ বা নগদে, যাচাইয়ের পর ৩–৭ কার্যদিবসের মধ্যে।
রিটার্নের খরচ
- আমাদের ভুলে (ভুল, ভাঙা বা ত্রুটিপূর্ণ পণ্য) রিটার্নের সম্পূর্ণ খরচ আমরা বহন করব।
- পছন্দ না হওয়া, মত পরিবর্তন বা ভুল তথ্যের কারণে রিটার্ন হলে ডেলিভারি ও রিটার্ন খরচ গ্রাহককে বহন করতে হবে।